ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ : ট্রাম্পের দাবি

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, যুদ্ধটি পরিকল্পনার চেয়েও দ্রুত এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে।

তিনি বলেন, “আমরা অনেক বড় অগ্রগতি করেছি। যুদ্ধটি খুব দ্রুত শেষ হবে।”

ট্রাম্প জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন স্থানে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, এসব হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

এর আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন–এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পুতিন মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে ট্রাম্পের এ মন্তব্যের জবাবে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) বলেছে, যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই নির্ধারণ করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ