ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

ইসলামিক শাখা খুলবে ইউনাইটেড ফিন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স ইসলামিক ফিন্যান্স শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক গত ৮ মার্চ কোম্পানিটিকে ইসলামিক শাখা খোলার বিষয়ে অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির সংঘস্বারকে কিছু সংশোধনের মাধ্যমে শরীয়াহভিাত্তিক ব্যবসা চালু করতে পারবে।যার অধীনে কোম্পানিটি তার বিদ্যমান প্রচলিত কার্যক্রমের পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরিয়াহ-সম্মত আর্থিক ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবে।

উল্লেখ্য, এ ক্যাটাগরির ইউনাইটেড ফিন্যান্স ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

 

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ