ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

৩৫১ কোম্পানির দর বৃদ্ধি, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ১৩২ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫১ কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪১৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৫ কোটি ৮৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫১টির, দর কমেছে ১৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮২ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৪৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ