ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

সপ্তাহের প্রথম দিনে ডিএসইএক্স কমল ২৩১.৮৩ পয়েন্ট

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩১.৮৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমেছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৫৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭২ কোটি ৪৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩১.৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৯১.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৫ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, দর কমেছে ৩৭১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ