ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সিটি ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৪৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  ব্রাক ব্যাংক । কোম্পানিটির ২২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ২০ কোটি ২৬ লাখ, রবি আজিয়াটা ১৭ কোটি ৪৭ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৩ কোটি ২৯ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১২ কোটি ৬৫ লাখ, শাইনপুকুর সিরামিকস ৯ কোটি ১ লাখ, ইনটেক ৮ কোটি ১১ লাখ ও ইবিএল ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ