সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৮ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৬১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৮ দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, দর কমেছে ৩২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















