ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। গত সপ্তাহে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। এরপর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম আলোচনায় আসে।

তবে এখন পর্যন্ত নতুন সুপ্রিম লিডারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন প্রধান নেতার নাম প্রকাশ করা হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ১২টার দিকে জানিয়েছে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার নির্বাচন করা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বৈঠকে বসতে যাচ্ছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেছেন, ‘ঐশ্বরিক সহায়তা নিয়ে, আগামী ২৪ ঘণ্টার ম্যেধ নতুন বৈঠক হবে। এ সময়ের মধ্যে দয়া করে কেউ এ নিয়ে কোনো গুজব ছড়াবেন না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ