ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ৩৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
শাহজালাল ইসলামী ব্যাংক ২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১ কোটি ৮৪ লাখ, ম্যারিকো ১ কোটি ৫৩ লাখ ও এনসিসি ব্যাংক ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















