ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

৩০৮ কোম্পানির দরপতন, লেনদেন আরও তলানিতে

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৮ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন আরও তলানিতে নেমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২২ কোটি ৯৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৮২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ২৪০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ২ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, দর কমেছে ৩০৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯২ পয়েন্ট কমেছে। সিএসইতে ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ