ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৬ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, দর কমেছে ১১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















