ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

একদিনে ডিএসই প্রধান সূচক কমল ২০৮ পয়েন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের একদিনে রেকর্ড পরিমাণ পতন হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ২০৮ পয়েন্ট বা ৩ শতাংশ কমেছে। তীব্র পতনেও ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৫ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮৫ পয়েন্ট কমে ২ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, দর কমেছে ৩৪৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪২৭ পয়েন্ট কমেছে। সিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ