ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

১ ডজনের বেশি কোম্পানি বিক্রেতা সংকটে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে এক ডজনের বেশি কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রিজেন্ট টেক্সটাইল, নিউ লাইন ক্লোথিংস, লংকাবাংলা ফিন্যান্স, বিআইএফসি, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, সী পার্ল বীচ, এটলাস বাংলাদেশ, উত্তরা ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স , এপোলো ইস্পাত কমপ্লেক্স, রিংশাইন টেক্সটাইল ও কেয়াকসমেটিক্স লিমিটেড।

জানা গেছে, সোমবার বেলা ১২টা ৩১ মিনিট পরযন্ত ডিএসইতে  রিজেন্ট টেক্সটাইলের স্ক্রিনে  ৮৪  হাজার ৪১৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা ৪০  পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে নিউ লাইন ক্লোথিংসের  স্ক্রিনে ৪ লাখ ৯৪ হাজার ৮৪৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে লংকাবাংলা ফিন্যান্স, বিআইএফসি, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, সী পার্ল বীচ, এটলাস বাংলাদেশ, উত্তরা ফিন্যান্স, ফার্স্ট ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স , এপোলো ইস্পাত কমপ্লেক্স, রিংশাইন টেক্সটাইল ও কেয়াকসমেটিক্স স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ