ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

আগের দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইতে ৩৫৯ টি কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ২৯৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫৯টির, দর কমেছে  ১৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ