ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন

বিডি থাই ফুডের কারখানায় ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় গত ১০ ফেব্রুয়ারি ডাকাতি হয়েছে। এতে বিডি থাই ফুডের প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে জানায় কোম্পানি কতৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক দুইটার দিকে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন মুখোশধারী ডাকাত কারখানার ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে সেখানে দায়িত্বরত ৬ থেকে ৭ জনের হাত-পা বেঁধে ফেলে এবং তাদের মারধর করে। এরপর কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মালামালের তালিকায় উল্লেখ রয়েছে একটি ১৪০০ কেভিএ সাব-স্টেশনসহ এর ভিতরের সমস্ত যন্ত্রাংশ লুট করে সাবস্টেশনটিকে সম্পূর্ণ অকেজো করা, দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাওয়ার মোটর, তিনটি জেনারেশরের পাওয়ার কেবল, ব্যাটারি এবং বিভিন্ন কম্পোনেন্ট, আটটি কপার বার, এসটি ও এলটি ইলেকট্রিক্যাল পাওয়ার কেবল, মোটর, এসিবি ব্রেকার, কপার বার, ১২ ভোল্ট ব্যাটারি, দুইটি কম্পিউটার, পাটিশনসহ থাই গ্লাস ভাঙচুর, আলমারি ও টেবিলের লকার ভাঙচুর, একটি প্রাইভেটকার ভাঙচুর, নৈশ প্রহরীদের চারটি মোবাইল সেট এবং নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা।

কোম্পিানিটি জানায়, ডাকাতি করে নিয়ে যাওয়া যন্ত্রপাতি ও নগদ টাকাসহ আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কোম্পানিটির ব্যবসায়িক ক্ষতি অপূরনীয়।

এঘটনায় বিডি থাই ফুড কারাখানায় কর্মরত একাউন্টসও অ্যাডমিন তারিফুল ইসলাম ধামরাই থানায় ১১ ফেব্রুয়ারি একটি এজহার (এফআইআর) দায়ের করে।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ডিসেম্বরে এবং ২০২৫ সালের জানুয়ারি মাসে একই কারখানায় পরপর দুইবার ডাকাতির ঘটনা ঘটে। সে সময় থানায় অভিযোগ করা হলেও কোন ডাকাতকে গ্রেপ্তার করা হয়নি এবং লুট হওয়া মালামালও উদ্ধার হয়নি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ