ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৬৭টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৬.২৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট  মিউচ্যুয়াল ফান্ড। এদিন ইউনিটটি সর্বশেষ ৪ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৩.৮৫ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তুংহাই নিটিং ৩.৮৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৩.৭০ শতাংশ, আরএসআরএম স্টিল ৩.৬১ শতাংশ, এপোলো ইস্পাত ৩.৫৭ শতাংশ, নুরানী ডাইং ৩.৫৭ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ৩.৫৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৩.৫৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ