ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- কে অ্যান্ড কিউ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কে অ্যান্ড কিউ
কে অ্যান্ড কিউয়ের শেয়ার দর ৩৫ টাকা ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫০৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৭০ টাকা ১০ পয়সা থেকে ৫০৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৮২ টাকা ১০ পয়সা থেকে ৫৪০ টাকা পরযন্ত লেনদেন হয়।

মোজাফফর হোসেন স্পিনিং
কোম্পানিটির ১ টাকা বা ৫.৩৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৮ টাকা ৮০ পয়সা থেকে ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২০ টাকা পরযন্ত লেনদেন হয়।
ন্যাশনাল টিউবস
কোম্পানিটির ২ টাকা ৯০ পয়সা বা ৪.৭৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬২ টাকা থেকে ৬৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৬ টাকা ৫০ পয়সা থেকে ৯১ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিবিএস
কোম্পানিটির ৪০ পয়সা বা ৪ শতাংশ দর বেড়ে তালিকার ৭ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০.৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া বিবিএস কেবলসের ৩.৬৮ শতাংশ ও কপারটেক ইন্ডাস্ট্রিজের ৩.৫৭ শতাংম দর বেড়েছে।
বিজনেস আই/


















