ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন

সর্বোচ্চ লেনদেন সিটি ব্যাংকের শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৪২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৯১৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্যাংক এশিয়া ১৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা ১১ কোটি ৭২ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৫৩ লাখ, ওরিয়ন ইনফিউশন ১১ কোটি ৬০ লাখ, কে অ্যান্ড কিউ ১১ কোটি ২৪ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১০ কোটি ৩৪ লাখ, সামিট অ্যারায়েন্স পোর্ট ৯ কোটি ৪৫ লাখ ও বিডি থাই ফুড ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ