ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ডিএসইএক্স সূচক বাড়ল ১৩১ পয়েন্ট

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকরে ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৩১ পয়েন্ট বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ৩৯৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬০টির, দর কমেছে  ১৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৪ কোটি ৮৯  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ