ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

কোম্পানিগুলো হলো- নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার আজ (১৫ ফেব্রুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

কোম্পানি দুইটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ না করায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ