চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২১ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতে। এই খাতে ৬.২৩ শতাংশ দর বেড়েছে। বস্ত্র খাতে ৫.৪১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ভ্রমণ-অবকাশ খাতে ৩ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে-ব্যাংক খাতে ৩.৫৪ শতাংশ,সেবা-আবাসন খাতে ৩.৪২ শতাংশ, কাগজ খাতে ৩.১৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.১৩ শতাংশ, আইটি খাতে ৩.০৭ শতাংশ, জ্বালানি খাতে ৩.০৬ শতাংশ, সিমেন্ট খাতে ২.৮৬ শতাংশ, খাদ্য খাতে ২.৬৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৫৭ পয়েন্ট, ফার্মা খাতে ২.২৬ শতাংশ,জীবন বীমা খাতে ২.০১ শতাংশ,টেলিকমিউনিকেশন খাতে ১.৮৯ শতাংশ, পাট খাতে ১.৭১ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫ শতাংশ, সিরামিক খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯১ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৬২ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ৪৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















