ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন

চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৫০ কোটি ৯৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিং ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফাইন ফুডস ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ১৭ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৯৩ লাখ, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ২১ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৯ লাখ, জিকিউ বলপেনের ১ কোটি ৯২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮২ লাখ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ