ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং লিমিটেডের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড ১ কোটি ৩৯ লাখ, সিটি ইন্স্যুরেন্সের ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















