ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৪ পূর্বাহ্ন

বিশ্বে আজ সবচেয়ে দূষিত শহর ঢাকা: বায়ু মান ২৮৩

ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে, বায়ুদূষণে বিশ্বে প্রথম স্থানে উঠে এসেছে রাজধানী। বায়ু মান সূচকে ঢাকার স্কোর ২৮৩, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বিশ্বে দূষণে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ২৫৬) এবং তৃতীয় স্থানে কুয়েত সিটি (স্কোর ২১৭)। পাকিস্তানের লাহোর চতুর্থ অবস্থানে রয়েছে, স্কোর ২১৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ু স্কোর ৫১–১০০ হলে তা গ্রহণযোগ্য, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ সাধারণ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিশেষ করে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য আজকের বায়ুতে থাকা বিপজ্জনক হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজন অনুযায়ী বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ