ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

আরও ২ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও দুই কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস ও ক্রাফটসম্যান ফুটওয়্যার লিমিটেড।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে অগ্নি সিস্টেমস ২.৫০ শতাংশ নগদ ও ক্রাফটসম্যান ফুটওয়্যার সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ