ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

লেনদেনে সেরা এশিয়াটিক ল্যাবরেটরিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির আজ ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৬০২ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কে অ্যান্ড কিউ ১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ১৪ কোটি ৫৮ লাখ, মুন্নু ফেব্রিক্স ১৩ কোটি, লাভেলো আইসক্রিম ১১ কোটি ৪৩ লাখ, ডমিনেজ স্টিল ১০ কোটি ৩৭ লাখ, ব্রাক ব্যাংক ১০ কোটি ৩২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৯ কোটি ৬১ লাখ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ