ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ২:২৯ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৯ শেয়ারে সবুজবাতি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে নয়টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে-ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং, ফ্যাস ফিন্যান্স, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, জিএসপি ফিন্যান্স, বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭.৪৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৫৯ পয়সা ; যা গত সপ্তাহে  ৮৭  পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪ হাজার ৯৩১ কোটি ৩১ লাখ টাকা।

প্রিমিয়ার লিজিং

সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪৭.৩৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৭ পয়সা ; যা গত সপ্তাহে ৮৪ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির ১ হাজার ১৬৪ কোটি ৪১ লাখ টাকা পূঞ্জীভূত লোকসান রয়েছে।

ফ্যাস ফিন্যান্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১.৯৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬২ পয়সা ; যা গত সপ্তাহে ৬৮ পয়সায় দাঁড়িয়েছে।

দীর্ঘদিন ধরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২ হাজার ১৬ কোটি ৩০ লাখ টাকা।

পিপলস লিজিং

সপ্তাহের ব্যবধানে পিপলস লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪০.৩২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬২ পয়সা ; যা গত সপ্তাহে ৮৭পয়সা দাঁড়িয়েছে।

বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

জিএসপি ফাইন্যান্স

সপ্তাহের ব্যবধানে জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা  ; যা গত সপ্তাহে ২ টাকা ৮০ পয়সা দাঁড়িয়েছে।

জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০২২ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

এছাড়া জেড ক্যাটাগরির বিআইএফসির ২৯.৪১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৮.৩৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৮ শতাংশ ও প্রাইম ফাইন্যান্সের ২৬.৬৭ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ