ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ৮ মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।

ফান্ডগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি মিউচ্যুয়াল, আইসিবি ইম্পলোয়েজ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরয়াহ ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা  ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

কোম্পানিটির ২০ পয়সা বা ৮ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ২০ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিটটির ৩ টাকা ৯০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৭০ পরযন্ত লেনদেন হয়।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড

ফান্ডটির ১০ পয়সা বা ২.২৭ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা ৪০ পয়সা থেকে ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৮০ পয়সা থেকে ৫ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৬.৭৭ শতাংশ, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.৪০ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৪.৬৫ শতাংশ ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৪.১৬ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ