ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

আরএকে সিরামিকসের সাথে মোহাম্মদ ট্রেডিংয়ের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহজাতিক কোম্পানি আরএকে সিরামিকস মোহাম্মদ ট্রেডিংয়ের সাথে পণ্য ক্রয়-বিক্রয়ের একটি চুক্তি করতে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ ট্রেডিংয়ের কর্ণধার আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। কোম্পানিটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে চুক্তিটি সম্পন্ন করতে পারবে।

উল্লেখ্য, আরএকে সিরামিকস লোকসান থাকার পরেও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১১ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ২৮০ টাকার লভ্যাংশ বিতরণ করবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ