ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ন

জানুয়ারিতে সেরা ব্রোকারেজ হাউজ ব্রাক ইপিএল

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানুয়ারি মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। জানুয়ারি মাসে ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জানুয়ারি মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিটি ব্রোকারেজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- ইউসিবি স্টক ব্রোকারেজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, এনএলআই সিকিইরিটিজ, রয়্যাল ক্যাপিটাল, শান্তা সিকিউরিটিজ, ইউনাইটেড ফিন্যান্সিয়াল, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ