ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

সোনালী আঁশের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ১ টাকা ৯২ পয়সা।

আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৩ টাকা ৪৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ