ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

হাওয়া ওয়েল টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইল গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় আয় করেছে ৮১ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল  ১ টাকা ০১ পয়সা।

আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২ টাকা ১৮  পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা ০৮ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ