ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

স্কয়ার ফার্মার দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছে ৮ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ৭ টাকা ৪৫ পয়সা।

আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে  ১৬  টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১৪ টাকা ৩২  পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  ১৬২ টাকা ৪১ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ