ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

ফার্মা এইডের দ্বিতীয় প্রান্তিক আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৭ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়  আয় করেছিল ৫ টাকা ৬৬ পয়সা।

আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১১ টাকা ৩২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪৯ টাকা ৫৪ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ