ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বীমা খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭.৬ শতাংশ রয়েছে সাধারণ বীমা খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৪.২ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ ব্যাংক খাতে ১০.৭ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- জীবন বীমা খাতে ৭.৯ শতাংশ, বস্ত্র খাতে ৭.৯ শতাংশ, প্রকৌশল খাতে ৭.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭.১ শতাংশ, খাদ্য খাতে ৫.৩ শতাংশ,  আইটি খাতে ৪.১ শতাংশ, বিবিধ খাতে ৩.৮ শতাংশ,কাগজ খাতে ৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.১ শতাংশ, সিমেন্ট খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭ শতাংশ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ