সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতে। এই খাতে ৪.২১ শতাংশ দর বেড়েছে। জীবন বীমা খাতে ৩.২৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা কর্পোরেট বন্ড খাতে ১ দশমিক ৪৬ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- পাট খাতে ১.৩৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.১৫ শতাংশ, সিমেন্ট খাতে ১.১৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ শতাংশ, ফার্মা খাতে ৯৫ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯৩ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩৪ শতাংশ, কাগজ খাতে দশমিক ৩১ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ১৪ শতাংশ ও আইটি খাতে দশমিক ০৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















