বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪ হাজার ৩১৭ কোটি ৪ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি ৯৮ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি ৯৩ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৬২ শতাংশ বা ৪ হাজার ৩১৭ কোটি ৪ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৪.৭ পয়েন্ট বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ১৫৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৩.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৯.০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ২০৪টির এবং অপরবর্তিত রয়েছে ৩৩টির।
বিজনেস আই/


















