ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির আজ ১৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৩৬২ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৪ কোটি ৮৩ লাখ, লাভেলো আইসক্রিম ১২ কোটি ৯৮ লাখ, ইবনে সিনা ১০ কোটি ২২ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৭ কোটি ৮৩ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৭ কোটি ৭৫ লাখ, এডিএন টেলিকম ৭ কোটি ৫৩ লাখ ও ট্রাস্ট ব্যাংক ৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















