ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

২ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে ন্যাশনাল টিউবস ১ শতাংশ নগদ ও প্যারামাউন্ট টেক্সটাইল ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ