ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন

দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরেছে বিডি ল্যাম্পস

পুঁজিবাজারে তালিকভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লুকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

সোমবার ,২৫ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় উক্ত প্রতিবেদন পর্যালোচনা পর তা প্রকাশ করা হয়।

অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাড়িয়েছে ১ টাকা ০৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৭৫ পয়সায়।

দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২১ পয়সা, যা আগের বছর একই সময়ে লোকসান ৪ টাকা ২৩ পয়সা ছিল।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৩ টাকা ৪৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ