ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৪:১০ অপরাহ্ন

৪ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, নাহি অ্যলুমিনিয়াম কম্পোজিট প্যানেল,এম.এল ডাইং, মীর আখতার হোসেন লিমিটেড।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে সোনালী পেপার ৪০ শতাংশ নগদ, নাহি অ্যালুমিনিয়াম ১ শতাংশ নগদ, এম.এল ডাইং দশমিক ৫০ শতাংশ ও মীর আখতার হোসেন ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ