সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮০ কোটি ৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডস ১৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ১৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
গ্রামীণফোন ১০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৭ কোটি ৯০ লাখ, এপেক্স স্পিনিং ৬ কোটি ৮০ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ৩৮ লাখ, লাভেলো আইসক্রিম ৫ কোটি ২৪ লাখ, ডাচ-বাংলা ৪ কোটি ৮৩ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৮২ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















