বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আটটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ফ্যাস ফিন্যান্স, পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি ও জিএসপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ফারইস্ট ফ্যাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৬২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৮১ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০১৯ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
প্রিমিয়ার লিজিং
সপ্তাহের ব্যবধানে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫৮.৯৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ পয়সা ; যা গত সপ্তাহে ৬২ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
ইন্টারন্যাশনাল লিজিং
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৮.৫৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১ পয়সা ; যা গত সপ্তাহে ৬৫ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৪ হাজার ৯৩১ কোটি ৩১ লাখ টাকা।
২০২০ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
ফ্যাস ফিন্যান্স
সপ্তাহের ব্যবধানে ফ্যাস ফিন্যান্সের শেয়ার দর বেড়েছে ৫৫.৩৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬ পয়সা ; যা গত সপ্তাহে ৮৭ পয়সা দাঁড়িয়েছে।
লোকসানি কোম্পানি কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
পিপলস লিজিং
সপ্তাহের ব্যবধানে পিপলস লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৫৫.৩৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬ পয়সা ; যা গত সপ্তাহে ৮৭ পয়সায় দাঁড়িয়েছে।
জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
এছাড়া জেড ক্যাটাগরি প্রাইম ফাইন্যান্সের ৫৩.০৬ শতাংশ, বিআইএফসির ৫১.৫২ শতাংশ ও জিএসপি ফাইন্যান্সের ৫১.৫২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















