ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

সোনালী পেপারের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপারের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৭ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) ইপিএস হয়েছে ২.২৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৯৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.৩৩ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) ইপিএস হয়েছে ১.৫৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.০৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.৫০ টাকা বা ৪৬ শতাংশ বেড়েছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১০.১৬ টাকায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ