ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

স্পেনে আবারও ট্রেন দুর্ঘটনা, নিহত ১

স্পেনের বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী কমিউটার ট্রেন দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত সাঁইত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কাতালোনিয়ার গেলিদা এলাকায়,বার্সেলোনা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পশ্চিমে রেললাইনের ওপর একটি রিটেইনিং ওয়াল ধসে পড়লে ট্রেনটি ধ্বংসস্তূপের সঙ্গে ধাক্কা খায়। কর্মকর্তাদের ধারণা, টানা ভারী বৃষ্টির কারণেই দেয়ালটি ভেঙে পড়ে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে ট্রেনচালকও রয়েছেন। দুর্ঘটনার পর সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কাতালোনিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা দেয়াল ধসের বিষয়টি নিশ্চিত করেছে। রেল পরিচালনাকারী সংস্থা এডিফ জানিয়েছে, সাম্প্রতিক ঝড় ও ভারী বৃষ্টিই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে আলাদা একটি ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত বিয়াল্লিশ জন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের মধ্যেই আবারও এই নতুন দুর্ঘটনার মুখোমুখি হল স্পেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ