ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন

ভারতে বিজেপির নতুন সভাপতি বিহারের নীতিন নবীন

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। মঙ্গলবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে, এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির সর্বকনিষ্ঠ নেতৃত্বে দায়িত্ব গ্রহন করবেন।

নীতিন নবীন ৪৫ বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে আসছেন, যা দলের নতুন প্রজন্মের দিকে একটি উল্লেখযোগ্য সাংগঠনিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। তিনি এর আগেও বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়ন প্রক্রিয়া শেষে তাঁর পক্ষে ৩৭টি মনোনয়নপত্র জমা পড়ে, যেখানে বিপরীতে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।

নীতিন নবীন বিহারের পাটনা‑পশ্চিম (বাংকিপুর) থেকে পাঁচ বারের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন সময় তিনি বিহার সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, নীতিন নবীনের এই উত্তরণ বিজেপির নেতৃত্বে প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত বহন করে এবং দলটির ভবিষ্যত কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে মিলে চলার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

এই পদে তাঁর দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান আগামীকাল (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়ে করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ