ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন

৭ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- শেপার্ড ইন্ডাস্ট্রিজ, হা-ওয়া ওয়েল টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, শমরিতা হসপিটাল, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, কে অ্যান্ড কিউ ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে শেপার্ড ইন্ডাস্ট্রিজ ১ শতাংশ নগদ ও হা-ওয়েল ২০  শতাংশ নগদ, ওরিয়ন ইনফিউশন ২০ শতাংশ নগদ ও শমরিতা হসপিটাল ৫ শতাংশ নগদ, সিভিও ২০ লভ্যাংশ দিয়েছে এর মধ্যে ১১ শতাংশ নগদ, কে অ্যান্ড কিউ ১০ শতাংশ নগদ ও জেএমআই সিরিঞ্জ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে  ।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ