ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বোনাস লভ্যাংশে সম্মতি পায়নি আলহাজ্ব টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল বোনাস লভ্যাংশে সম্মতি পায়নি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ঘোষিত ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আল-হাজ্ব টেক্সটাইল ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

আগামীকাল ১৫ জানুয়ারি কোম্পানিটির রেকর্ড ডেট শুধুমাত্র নগদ লভ্যাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কোম্পানিটি জানায়, বোনাস লভ্যাংশে সম্মতি পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ