ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২৩ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ