ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

আরডি ফুডের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির সম্পন্ন

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের (আরডি ফুড) করপোরেট পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি ১৫ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের করপোরেট পরিচালক বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটির হাতে ৩৬ লাখ ৫৩ হাজার ৭৮৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে প্রতিষ্ঠানটি ১৫ লাখ শেয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্রি সম্পন্ন করেছে।

শেয়ার বিক্রির ঘোষণার পর থেকে ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার প্রতিষ্ঠানটি বিক্রি করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ