ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৭৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ০.০৪ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটি সর্বশেষ ৮১ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর ৩৭ পয়সা দরে লেনদেন হয়।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, ফ্যাস ফিন্যান্স, বিআইএফসি,খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এপোলো ইস্পাত ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।
বিজনেস আই/


















